[মিউজিক] দেশ জুড়ে টানা দুই দিনের ভারী বর্ষণের পর অবশেষে মিলছে রোদের দেখা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ শুক্রবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। [মিউজিক] আবহাবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন 10 এপ্রিল থেকে দেশের তাপমাত্রা ক্রমাণ্যয়ে বাড়তে শুরু করবে। বৃষ্টির রেশ কেটে যাওয়ায় আকাশ পরিষ্কার হতে শুরু করবে যার ফলে দিনের বেলা রোদের প্রখরতা বাড়বে। তবে তাপমাত্রা বাড়ার এই প্রক্রিয়ার মধ্যেই দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেখেলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। [মিউজিক] রবিবার সন্ধ্যার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন বিভাগের দুই এক জায়গায় বিদ্যুৎ চমকানো সহ অস্থায়ী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অন্য অঞ্চলগুলো শুষ্ক থাকবে। মূলত বসন্তের এই সময়ে তাপমাত্রার ঊর্ধগতির পাশাপাশি তমকা হওয়ার প্রবণতা বজায় থাকবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা বাড়ার এই ধারা অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা আরো উপরের দিকে উঠলে দেশ জুড়ে গরমের তীব্রতা বাড়বে। ফলে টানা বৃষ্টির শীতল আমেজ কাটিয়ে জনজীবনে আবারো তপ্ত আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তাই আগামী দিনগুলোতে বাড়তি গরমের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তারেক আজিজ এটিএন বাংলা
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact