মহাদেব কেন ত্রিশুল ফেলে দিয়ে হাতে পড়ছেন চুরি সম্পূর্ণ কৈলাস তখন অবাক হয়ে গেল যখন চুরির পরে মহাদেব গায়ে জড়ালেন শাড়ি দেবেরও দেব স্বয়ং মহাদেবকে এমন রূপে দেখে মা পার্বতী নিজেকে আর সামলাতে না পেরে চিৎকার করে উঠলেন >> প্রভু এ কি করছেন আপনি কেন নারীর রূপ ধারণ করছেন >> মহাদেবের চোখ তখন ভরে উঠলো জলে শান্ত অথচ কাঁপা কন্ঠে তিনি বললেন >> গৌরী এখন আমি শুধু মহাদেব নই। আমি এখন একজন মা। আমি সেই ভক্তের মা। যে এই মুহূর্তে জীবন মৃত্যুর মাঝখানে কষ্টে ছটফট করছে আর মাকে ডাকছে। কে সেই ভক্ত? কি তার গল্প? কেন মহাদেবকে তার জন্য নারী রূপ নিতে হল? ঘটনাটি দক্ষিণ ভারতের রত্নাবতী নামক এক পরম শিব ভক্তকে নিয়ে। রত্নাবতী তখন সন্তান সম্ভবা। প্রবল বর্ষা আর কাবেরী নদীর বন্যায় তার মা ওপারে আটকা পড়ে যায়। এদিকে তখনই প্রসব বেদনা শুরু হয়। একে গভীর রাত তার উপর বাড়িতে আর কেউ নেই। আকাশে ঘন ঘন বজ্রপাত। আর তার মধ্যেই রত্নাবতী ঘরের মধ্যে একাকী যন্ত্রণায় ছটফট করছে। আর কাতর স্বরে বারবার প্রার্থনা করছে। হে মহাদেব আমার মাকে আমার কাছে পাঠিয়ে দিন। আমাকে রক্ষা করুন। ভক্তের কষ্টে সাড়া দিয়ে মহাদেব নিজেই রত্নাবতীর মায়ের রূপ ধরলেন। অন্ধকার রাতে দরজা খুলে ঘরে ঢুকলেন সেই মা বললেন ভয় পাস না মা। আমি এসেছি মায়ের স্পর্শের সাহস পেল তরুণী। তারপর স্নেহের স্পর্শে রত্নাবতীর কষ্ট ভুলিয়ে এক নিপুণ দাইয়ের মতো সন্তান প্রসব করালেন মহাদেব। সারারাত সেবা করে ভোরবেলা তিনি মিলিয়ে গেলেন। সকালে বন্যার জল কমলে আসল মা বাড়িতে এসে পৌঁছালে রত্নাবতী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি যদি এখন এলে তবে সারারাত আমার সেবা করল কে? রত্নাবতী ঘরে পেলেন শুধু করপুরের ঐশ্বরিক সুগন্ধ। তিনি বুঝলেন, তার ডাকে স্বয়ং মহাদেবী এসেছিলেন। হ্যাঁ। এক নারীর জীবন রক্ষার জন্য স্বয়ং ভগবান নিজেই নারীর রূপ ধারণ করেছিলেন। আজও তামিলনাডুর ত্রিচিতে অবস্থিত থায়ু মানভার স্বামী মন্দিরে গর্ভবতী নারীরা নিরাপদ প্রসবের আশায় মহাদেবকে চুরি আর শাড়ি অর্পণ করেন। এই কাহিনী প্রমাণ করে মহাদেব শুধু সংহারক নন। ভক্তের ডাকে তিনি পিতা, গুরু আর প্রয়োজনে মা ও হয়ে ওঠেন। আপনিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন কমেন্টে লিখুন জয় মা মহাদেব।
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact