কাশীতে বামদেব ও ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক সাক্ষাৎ | দুই মহামানবের মহামিলন #Bamdev#TrailangaSwami

Matara & Ashe Pashe384 words

Full Transcript

কাশীর সচল শিব ত্রৈঙ্গ স্বামী সাধক বামদেবকে দেখে একটি আঙ্গুল তুলে আকাশের দিকে ইশারা করেছিলেন। কাশীতে পৌঁছে সাধক বামদেবের প্রথমেই ইচ্ছা হয়েছিল [মিউজিক] মনিকর্ণিকা ঘাটে গঙ্গা স্নান করার। সেই উদ্দেশ্যেই একাই তিনি এগিয়ে গেলেন গঙ্গার ঘাটের দিকে। সেখানেই তার সঙ্গে দেখা হয়েছিল কাশীর সচল শিব ত্রৈলঙ্গ স্বামীর। মনিকর্ণিকা ঘাট। যেখানে মৃত্যু মোক্ষ পায়। সেই ঘাটেই গঙ্গার জলে পদ্মাসনে ভেসে থাকতেন মহাসাধক ত্রৈলঙ্গ স্বামী। নগ্ন দেহ, বিশাল গায়া। চোখ বন্ধ করে গভীর ধ্যানে নিমগ্ন। জলের উপর যেন এক জীবন্ত শিব। সাধারণ ভক্তরা গঙ্গায় স্নান সেরে তাকে দর্শন এবং প্রণাম করতেন। হঠাৎই এক [মিউজিক] মুহূর্তে ত্রৈলঙ্গ স্বামীর ধ্যান ভেঙে গেল। তিনি চোখ খুলে ভক্তদের উদ্দেশ্যে বললেন, আমাকে একটা কাপড়ের টুকরো দাও। ভক্তরা বিশ্বয় হতভাগ। যিনি সারাজীবন নগ্ন থেকেছেন তিনি আজ হঠাৎ কাপড় চাইছেন কেন? তবুও ভক্তরা একটি কাপড়ের টুকরো এগিয়ে দিলেন। ত্রৈলঙ্গ স্বামী শান্তভাবে নিজেই সেই কাপড় পরিধান করলেন এবং বললেন, একজন মহামানব আসছেন। ভক্তরা তখন অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করতে লাগলেন। কে সেই মানুষ? কিছুক্ষণের মধ্যেই [মিউজিক] মনিকর্ণিকা ঘাটে এসে উপস্থিত হলেন বামদেব। দুই মহামানবের দৃষ্টি মিলল। কিন্তু কোন শব্দ উচ্চারিত হলো না। সাক্ষাৎ হল নিঃশব্দে। কথা হলো আঙ্গুলে আঙ্গুলে। ত্রৈলঙ্গ স্বামী ধীরে একটি আঙ্গুল তুলে আকাশের দিকে ইশারা করলেন। অর্থাৎ তোমার মত মহান আত্মার স্থান এই মর্তধামে নয়। তোমার স্থান ঊর্ধলোকে। বামদেব তখন শান্তভাবে দুটি আঙ্গুল তুলে উত্তর দিলেন, অর্থাৎ তুমি আর আমি জীবকল্যাণের [মিউজিক] জন্যই এই মর্তভূমিতে ছদ্দবেশে অবস্থান করব। এই ইশারাতেই সমস্ত কথোপকথন সম্পূর্ণ হল। বামদেব স্নান সেরে নীরবে সেই স্থান ত্যাগ করলেন। ভক্তরা তখন ত্রৈলঙ্গ স্বামীকে প্রশ্ন করলেন, বাবাজি [মিউজিক] যার জন্য আপনি আজ কাপড় পরিধান করলেন তিনিও তো অর্ধনগ্ন সাধক। তিনি কে? [মিউজিক] কোথায় থাকেন? ত্রৈলঙ্গ স্বামী গভীর গম্ভীর স্বরে উত্তর দিলেন, এই মহামানব চন্ডিপুর মহাশ্মশানের সিদ্ধ সাধক। এমন সাধনা তিনি করেছেন যে সাধনায় তিনি আমাকেও জয় করেছেন। এরপর বামদেব গঙ্গাস্নান সেরে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে মাকে দর্শন করলেন। সন্ধ্যার দিকে কাশির এক বটবৃক্ষের তলায় আশ্রয় [মিউজিক] নিলেন তিনি। কিন্তু সারাদিন কেটে গেল। কেউ তাকে এক মুঠো অন্নও দিল না। ক্ষুধায় কাতর বামদেব মনে মনে বললেন, শুনেছিলাম কাশী অন্নপূর্ণা ধামে কেউ না খেয়ে থাকে না। তবে আজ আমাকে তো কেউ খাবার দিল না। [মিউজিক] আমার বড়মার দেশই ভালো। ঠিক সেই মুহূর্তেই ঘটলো আর একটা ঘটনা। সেই সময় মা অন্নপূর্ণা নিজে এসে বামাকে ভোগ ও ফলমূলাদি খাইয়ে দিয়ে গেলেন। বামদেব আনন্দে আপ্লুত হয়ে বলতে লাগলেন, ধন্য তুই অন্নপূর্ণা মা। ধন্য তুই। আসলে তিনি ছিলেন স্বয়ং মা তারা। অন্নপূর্ণার রূপ ধরে নিজের সন্তান

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

কাশীতে বামদেব ও ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক সাক্ষাৎ | দুই মহা...