বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ আছে কোন দেশে? প্রথম স্থানে থাকা দেশটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু তার চেয়ে অবাক করা বিষয় হচ্ছে দ্বিতীয় স্থানে থাকা দেশটি একটি নন মুসলিম দেশ। এদিকে ষষ্ঠ স্থানে আছে সৌদি আরব। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র শহর মক্কা এবং মদিনা এই দেশটিতে অবস্থিত। সৌদি আরবে প্রায় 1 লক্ষ মসজিদ থাকলেও ইসলামিক বিশ্বের সবচেয়ে বড় এবং পবিত্র মসজিদ হলো মসজিদ আল হারাম। যেখানে প্রায় 40 লক্ষ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। মসজিদুল হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফকে কেন্দ্র করে চতুর্দিক ঘিরে রয়েছে। পঞ্চম স্থানে আছে মিশর। প্রায় 9 কোটি মুসলিমের দেশ মিশরে 1 লক্ষ 40 হাজার মসজিদ রয়েছে। পিরামিডের দেশ মিশরের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে আল আজহার মসজিদ। যেখানে প্রায় 20000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। চতুর্থ স্থানে আছে পাকিস্তান। দেশটির প্রতিটি গ্রাম, শহর এবং অলিগলিতে একটি করে মসজিদ রয়েছে। পাকিস্তানের সর্বমোট 3 লক্ষেরও বেশি মসজিদ আছে এবং জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ। যেখানে প্রায় 24 লক্ষ মুসলিম বাস করে। তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে মসজিদের শহর বললেও ভুল হবে না। ঢাকার প্রতিটি গলিতে এক বা একাধিক মসজিদ রয়েছে। ঢাকা সহ সমগ্র বাংলাদেশে প্রায় 3 লক্ষ 500 মসজিদ আছে। যাদের মধ্যে বায়তুল মোকাররম মসজিদ হলো সবচেয়ে বড় মসজিদ। দ্বিতীয় স্থানে আছে ভারত। ভারত হচ্ছে একমাত্র নন মুসলিম দেশ যেখানে 20 কোটিরও বেশি মুসলিম বাস করে। দেশটিতে প্রায় 5 লক্ষ মসজিদ থাকলেও বর্তমানে বিজেপি সরকার মুসলিমদের জন্য নানান সমস্যা তৈরি করে থাকে। অবশেষে প্রথম স্থানে থাকা দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করে। দেশটির সবচেয়ে বড় মসজিদ ইস্তিকক্লাল মসজিদে প্রায় 2 লক্ষ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। দেশটিতে মোট মসজিদের পরিমাণ প্রায় 8 লক্ষ এবং সে দেশটি হলো ইন্দোনেশিয়া।
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact