কেউ পর নয় | মায়ের অমৃত বাণী যা জীবন বদলে দেবে #shorts #youtube #maa

Life stories with Soma348 words

Full Transcript

শ্রী শ্রী মা সারদা বলতেন তিনি সকলের মা। তার কাছে কেউ ছোট বড় নেই, উচ্চ নিচ নেই। নরনারায়ণের সেবার মন্ত্রে একদিকে ভক্তদের উদ্বুদ্ধ করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। জগতের প্রয়োজনে বদলে দিয়েছেন ধর্মের অভিমুখ। আর মা সারদা যেন নিভৃতে বসেই ঠাকুরের সেই দর্শনের একটি ব্যবহারিক রূপ তুলে ধরেছেন জগতের সামনে। রক্ষণশীলতার বেড়াগুলিকে সরিয়ে দিচ্ছেন নিজের হাতে। খুলে দিচ্ছেন নতুন যুগের নতুন ধর্মের পথ। শ্রী শ্রী মা বুঝিয়ে দিয়েছিলেন আসল ধর্ম মানুষের ধর্ম। সেখানে আর্ত পীড়িত সকলেরই সমান অবস্থান। শ্রী শ্রী মা বলেন, জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা জগৎ তোমার। এই যে মা বললেন জগৎ তোমার এটাই যেন মায়ের শিখিয়ে দেওয়া মহামন্ত্র। জগৎকে আপনার করে নিতে জানলেই আসলে নরনারায়ণের সেবার উদ্দেশ্য পূরণ হয়। ঠাকুর যে দর্শনের সলতে জ্বালিয়েছিলেন মা তার শিখাটিকে ছড়িয়ে দিলেন আমাদের মধ্যে। এই শুধু মায়ের কথার কথা নয়। কতবার নিজের কাজে মা তা প্রমাণ করে দিয়েছেন। তার জীবনের দিকে তাকালেই স্পষ্ট হয় এমন কোন ভক্ত নেই যিনি মায়ের সংস্পর্শে এসেও শ্রদ্ধায় মাথা নত করেননি। স্বামী বিবেকানন্দ মায়ের অনুমতি ব্যতীত একটা পা ফেলতেন না বলা যায়। বেলুর মঠের দুর্গাপূজোর হাজারো নিয়মকানুন থেকে আরম্ভ করে বলি বন্ধ সবেতেই মা যা নির্দেশ দিয়েছেন সেই মত কাজ হয়েছে। শ্রী শ্রী মা সকলের কাছে সারদা দেবী হিসেবে পরিচিতা। মনে হতে পারে এই উপাধি তার সম্মানার্থে। আবার এও মনে হতে পারে ঠাকুর নিজের সহধর্মিনী সারদা দেবীকে পূজা করেছিলেন। তাই তিনি দেবী। কিন্তু শুধুই কি তাই? শ্রী শ্রী মায়ের জন্মকাহিনী শুনলে কিংবা তার জীবনের নানা অধ্যায়ের দিকে তাকালে এইটুকু কম মনে হতেই পারে। শোনা যায় সারদা দেবীর জন্মের আগে তার মা স্বপ্নে দেবী জগদধাত্রীকে দেখেছিলেন। দেবী স্বয়ং এসে তাকে বলেছিলেন কন্যারূপে তাদের পরিবারে জন্ম নিতে চলেছেন। এমন উদাহরণ একটা নয়। দুর্ধর্শ ডাকাত তার মধ্যে খুঁজে পেলেন মা কালীকে। স্বামী পূজো করলেন সরসী রূপে। সব মিলিয়ে তার নামে দেবী শ্রেব সম্মানার্থে বা উপাধি হিসেবে বসেছে এমনটা বোধহয় বলা যায় না। এদিকে তিনি কর্মের জগতে যে অবদান রেখেছেন তার বাণী তার কার্যকলাপ যতই ঠাকুরের মাহাত্ব প্রচারকে কেন্দ্র করেই হোক আসলে সেখানে তিনি মাতৃরূূপে ধরা দিয়েছেন। এক্ষেত্রেও একবার নয় বারবার এমন ঘটনা ঘটেছে। দেবী আর মা দুই শব্দ যেন একে অন্যের প্রতিরূপ। সুতরাং সংঘজননী সারদা একই দেহে যেমন দেবী তেমনি মা

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

কেউ পর নয় | মায়ের অমৃত বাণী যা জীবন বদলে দেবে #shorts ...