তাপমাত্রা বাড়ার আভাস | Weather | Temperature | Ekushey TV

Ekushey Television - ETV209 words

Full Transcript

আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী শাহানুর সরকারের কাছে। শাহনুর আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিপু আপনাকে। দর্শক এই মুহূর্তে আজকের আবহাওয়ার সর্বশেষ খবর জানাবো আপনাদেরকে। আজ 3 এপ্রিল 2026। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী 24 ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য বাড়তে পারে। দেশের পশ্চিমাঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী 24 ঘন্টায় অব্যাহত থাকতে পারে। >> এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ দেশের বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই মুহূর্তের গড় তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের এই মুহূর্তের গড় তাপমাত্রা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সবশেষ রাজশাহীর এই মুহূ��্তের গড় তাপমাত্রা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা রেকর্ড করা হয়েছে শতকরা 81 শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:49 মিনিটে এবং আজ ঢাকায় সূর্যাস্ত হবে 6:15 মিনিটে। দর্শক এই ছিল আমার কাছে আজকের আবহাওয়ার সর্বশেষ তথ্য চলে যাচ্ছি দিপুর কাছে দিপু >> জি ধন্যবাদ শাহানুর আপনাকে

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact