স্বামী পূর্ণাতানন্দজীর নিজমুখে শোনা একটি অপূর্ব অলৌকিক ঘটনা যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামী পূর্ণাত্মানন্দজী তখন খুব অসুস্থ। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে তিনি ভর্তি। অবস্থা এতটাই গুরুতর যে বাঁচার আশা প্রায় আর নেই বললেই চলে। বিছানায় শুয়ে শুয়েই তিনি লোকের ফিসফিসানি শুনতে পাচ্ছেন। তার নড়াচড়ার ক্ষমতাটুকুও বিলুপ্ত। ঢাকা থেকে মিশনের একজন সন্ন্যাসী এলেন তাকে দেখতে এবং তিনি ফিরে গিয়ে ঢাকা মিশনের সবাইকে বললেন বাঁচার কোন আশা নেই মহারাজের তখন এমন অবস্থা তিনি পাশটুকুও ফিরতে পারেন না উঠে বসতেও পারেন না দাঁড়ানো তো দূরস্ত আর চলাফেরা করা তো স্বপ্নের অতীত মহারাজ মনে মনে খুবই অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলো তিনি আর কখনোই চলাফেরা করতে পারবেন না। এরকম ভাবতে ভাবতেই তিনি কখন জানি ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি অনুভব করলেন তার বা হাতটা ধরে কেউ নাড়াচ্ছে আর বলছে এই ওঠ। মহারাজ চোখ মেলে তাকিয়ে দেখলেন শ্রী শ্রী মা সারদা। মহারাজ চমকে উঠেন। মা তার বা হাতটা ধরে টানছেন আর বলছেন, এই উঠ কত শুয়ে আছিস? মা হাত ধরে টেনে মহারাজকে বিছানায় বসালেন। মা আবার বললেন, নাম তুই খাট থেকে নাম। মহারাজ ভাবছেন, আমি নামবো কি করে? আমার তো নামবার ক্ষমতা নেই। আমি তো পাশ ফিরতেই পারি না। মা হাত ধরে টেনে মহারাজকে খাট থেকে নামিয়ে বললেন, আমি হাঁটছি তুই আমার সঙ্গে সঙ্গে হাট। মহারাজের মাথায় তখনো কাজ করছে। তিনি তো হাঁটতে পারবেন না। মা তখন তার হাত ধরে বললেন, হাট আমার সঙ্গে সঙ্গে। মহারাজ মায়ের সঙ্গে সঙ্গে হাঁটলেন। তারপর মহারাজ আবার গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন ঘুম ভাঙতেই তিনি দেখলেন যে তিনি পাশ ফিরতে পারছেন। তিনি ভাবলেন দেখি তো বসতে পারি কিনা। তিনি বসতেও পারলেন। তিনি এবার ভাবলেন দেখি নামতে পারি কিনা। তিনি অবাক বিশ্বয় দেখলেন তিনি নামতে পারছেন এবং হাঁটতেও পারছেন। মহারাজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যিনি গতকাল পর্যন্ত পাশ ফিরতে পারছিলেন না, বসতে পারছিলেন না তিনি আজ হাঁটতেও পারছেন। তারপর থেকে মহারাজ আজও সম্পূর্ণ সুস্থ আছেন। মায়ের এই লীলা আজও সমানভাবে ঘটে চলেছে। মা রক্ষা করে চলেছেন তার অনুগত সন্তানদের।
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact