তাপমাত্রা নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস | Heatwave | Hot Weather | ATN Bangla News

ATN Bangla News288 words

Full Transcript

[মিউজিক] গত কয়েকদিন সারাদেশে বৃষ্টির কারণে গরমের দাপট কিছুটা কমেছে। যদিও এখনো 35 ডিগ্রির ঘরে রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর এই অবস্থায় গরম নিয়ে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারো দেশের তাপমাত্রা বেড়ে তীব্র গরম পড়তে পারে বলে জানিয়েছে তারা। যদিও একই সঙ্গে বৃষ্টি নিয়েও বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিন স্বস্তির বৃষ্টির পর রাজধানীতে আবারো বেড়েছে তাপমাত্রা। আজ সারাদেশে আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে এরই মধ্যে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়তে পারে স্বস্থির বৃষ্টি। আবহাবি তরিফুল নেওয়াজ কোভিদ জানিয়েছেন রোভবার সন্ধ্যাছয়টা পর্যন্ত সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার একই সময় পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই মধ্যে রোভবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও সোমবার রাতের তাপমাত্রা এক থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। [মিউজিক] আবহাওয়া অফিস আরো জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যাছয়টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বুধবার একই সময় পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মধ্যে মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এছাড়াও শনিবার সন্ধ্যায় যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহ অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফাতিমা সুলতানা এটিএন বাংলা।

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

তাপমাত্রা নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস | Heatwave ...