সারাদেশে ঝড় বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস | Weather Update BD | Rain Alert | ATN Bangla News

ATN Bangla News287 words

Full Transcript

গত কয়েকদিনের তীব্র গরমের অস্বস্তির পর দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির দেখা মিলেছে। আর তার ফলে দেশ জুড়ে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। শুধু তাই নয় এবার পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। বার্তাটিতে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বা অধিক বেগে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহ অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে স্বাভাবিক বাতাস প্রবাহিত হলেও পশ্চিম বা উত্তর- পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখায় জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃষ্টির প্রভাবে আজ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ সকাল ছয় টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস এবং এ সময়ে আর্থ্রতার পরিমাণ ছিল 91%। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.8 ডিগ্রী সেলসিয়াস। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে ব্যবসা গরম থেকে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও ঝোড়ো হওয়ার আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আভাস থাকায় নৌজান ও পথচারীদের সাবধানে চলাফেরা করতে হবে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান করার সময় বজ্রপাত থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ফাতিমা সুলতানা এটিএন বাংলা।

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

সারাদেশে ঝড় বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস | Weather ...