এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি | Heatwave Alert | NTV News

NTV News112 words

Full Transcript

এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু অথবা মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। যেখানে মৃদু ও মাঝারি তাপ প্রবাহে যথাক্রমে 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস ও 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। এছাড়া তীব্র তাপ প্রবাহে 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। বৃহস্পতিবার 2 এপ্রিল আবহাওয়া অফিসের এপ্রিল মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয় এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 200র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact