সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে ঘটনাটি শুনুন | Mizanur Rahman Azhari #viral #waz #shorts

ইসলামের পথ 564 words

Full Transcript

সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে একজনকে পাবে। সামান্য ঈমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মাইর খাইছে। ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও। রেখে দেয়া হবে। কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহরে ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইলরে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইচা তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ আল্লাহ আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতিটা তুমি কত সুন্দর করে বানিয়েছো। আমি একটা নজর শুধু দেখতে চাই। জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দটস এনাফ। শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস। তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর। যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায়ে দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই। কান দিয়ে শোনে নাই। ওই সৌন্দর্য চোখে দেখে। কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না। এবার আল্লাহরে বলবে আল্লাহ। আল্লাহ তুমি যদি কোন বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মত কি কেউ আছে? আল্লাহ বলে না আমার উপরে তো কারো কথা চলে না। ও হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা। চোখ দিয়ে সৌন্দর্য দেখি। কান দিয়ে আওয়াজগুলো শুনি। হুর আর গেলমান হেটে বেড়ায়। এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না। আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বলবেন তোর চেয়ে বড় কাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই। কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস। আল্লাহর দয়া হয়ে যাবে। মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। লোকটারে দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন? লোকটি বলবে আল্লাহ এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এজন্য এক দর এমন চিবার মধ্যে লুকামো যাতে তুমি আমারে না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফও চাই দোয়াও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকায় দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ চিল্লায়া কন সুবহানাল্লাহ

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে ঘটনাটি শুনুন | Mizanur Rah...