খারাপ চিন্তা মনে আসা কি পাপ? শ্রী শ্রী মা সারদা দেবী কি বললেন? আমাদের মনে কারণে অকারণে ভালো মন্দ নানান চিন্তার আবির্ভাব ঘটে। মন কখনো তাই শান্ত থাকে না। শ্রী শ্রী মা এই মন নিয়ে আমাদের সঠিক পথের সন্ধান দিয়েছেন। মা বলছেন খারাপ চিন্তা মনে আসাটা পাপ নয়। কিন্তু সেই চিন্তা মনে এলে তাকে প্রশ্রয় দেওয়া বা সেই অনুযায়ী কাজ করা পাপ। এখানেই লুকিয়ে আছে এক গভীর সত্য। খারাপ ভাবনা মনে আসতেই পারে। কারণ মন চঞ্চল। কিন্তু সেই ভাবনাকে যদি আমরা কাজে পরিণত করি তা পাপ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন আমাদের মনে খারাপ চিন্তা আসে? মা বলতেন মনের মধ্যে খারাপ চিন্তা আসা স্বাভাবিক। কারণ মানুষের পক্ষে সবসময় ভালো চিন্তা করা সম্ভব নয়। মা আমাদের শিখিয়েছেন যদি খারাপ চিন্তা আসে তাকে জায়গা দেবে না। খারাপ চিন্তা যেন পাখির মত আসে আর উড়ে যায়। মনের ঘরে যেন বাসা না বাঁধতে পারে। খারাপ চিন্তা দূর করার উপায় মা সুন্দর করে বুঝিয়ে বলেছেন। মা বলতেন মনের সংযম রাখতে হবে। চিন্তা তো আসবেই। কিন্তু সেই চিন্তাকে লালন না করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হতে হবে। ভগবানের নাম স্মরণ করতে হবে। মা বলতেন নাম করো, নাম করো, নাম করো। খারাপ ভাব দূর করতে হলে ভগবানের নাম জপি শ্রেষ্ঠ উপায়। অপরের দোষ দেখা থেকে বিরত থাকতে হবে। মা বলতেন, কারো দোষ দেখো না। দোষ দেখবে নিজের। অন্যের দোষ দেখলে নিজের মধ্যে কিভাবে মন্দ চিন্তা আসে তা বুঝতে হবে এবং নিজেকে সোধরাতে হবে। একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন, মা আমি পাপ করেছি। আমি অনুতপ্ত। মা স্নেহভরে বললেন, এসো মা ভেতরে এসো। তুমি বুঝতে পেরেছ পাপ কি এবং তুমি অনুতপ্ত। এটাই আসল। পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং বুঝতে পারা এটাই আসল কথা। মা আরো বলেছেন পাপের পর যদি অনুতপ্ত হও তাহলে মুক্তির সম্ভাবনা তৈরি হয়। কিন্তু পাপ করে যদি মানুষ ভুলে যায় তখন তার বিপদ। তাই ভুল হলে লুকিয়ে না রেখে অনুতপ্ত হওয়া চাই। শুদ্ধি চাই। তাহলেই মুক্তির পথ সুগম হয়।
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact