বৈশাখের দ্বিতীয় দিনে কেমন থাকবে আবহাওয়া | Ekushey TV

Ekushey Television - ETV218 words

Full Transcript

আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী শাহানুর সরকারের কাছে। শাহানুর আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ দিপু আপনাকে। দর্শক এই মুহূর্তে আজকের আবহাওয়ার সর্বশেষ খবর জানাবো আপনাদেরকে। আজ 15 এপ্রিল 2026। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ দেশের বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ঢাকার এই মুহূর্তের গড় তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের এই মুহূর্তের গড় তাপমাত্রা রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সবশেষ চট্টগ্রামের এই মুহূর্তের গড় তাপমাত্রা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা রেকর্ড করা হয়েছে শতকরা 85 শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:38 মিনিটে এবং আজ ঢাকায় সূর্যাস্ত হবে 6টা 20 মিনিটে। দর্শক এই ছিল আমার কাছে আজকের আবহাওয়ার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি দিপুর কাছে দিপু। >> জি ধন্যবাদ শানুর আপনাকে।

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

বৈশাখের দ্বিতীয় দিনে কেমন থাকবে আবহাওয়া | Ekushey TV - Y...