আজ থেকে প্রায় 1400 বছর আগে মদিনার মুসলিমরা এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন। কারণটা ছিল তৃষ্ণা আর এক নিষ্ঠুর মানুষের জেদ। মদিনায় মিষ্টি পানির খুব অভাব ছিল। আর সবচেয়ে ভালো পানি পাওয়া যেত বিয়ের রুমা কুপে। কিন্তু সেই কূপের মালিক ছিলেন এক ইহুদি। যিনি মুসলমানদের বিনামূল্যে এক ফোঁটা পানিও দিতেন না। এই কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেবে? আল্লাহ তাকে জান্নাতে উত্তম প্রতিদান দেবেন। এই কথা শুনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। তিনি ইহুদির কাছে গিয়ে বললেন এই কূপটি আমাকে বিক্রি করবেন? ইহুদি বলল না এটা আমার ব্যবসা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন তাহলে অর্ধেকটা দিন। একদিন আপনি আর একদিন আমি। ইহুদি একটু ভেবে বলল, ঠিক আছে। কিন্তু আমার লাভ যেন কমে না। এভাবেই চুক্তি হয়ে গেল। নিজের দিনে উসমান রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন আজ সবাই বিনা দামে পানি নিন। মানুষ শুধু সেদিনের জন্য নয় পরের দিনের জন্য পানি তুলে রাখতো। ফলে ইহুদির দিনে আর কেউ পানি নিতে আসতো না। কয়েকদিন পর ইহুদি নিজেই এসে বলল, উসমান পুরো কূপটাই নিয়ে নিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরো কূপটি কিনে মুসলমানদের জন্য সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। যে সম্পদ তৃষ্ণা মেটায় আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয়। আর অবাক করা বিষয় হলো এই রুমাকুপ আজও মদিনায় টিকে আছে এবং আজও সেখান থেকে পানি উত্তোলন করা হয়। আল্লাহর পথে এই দান আজও বাহমান। আপনিও কি সাদকায়ে জারিয়ার এই গল্পটি অন্যদের জানাতে চান?
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact