রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজীর একটি অদ্ভুত শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা। প্রায় নেশার মতন। ছিপ ফেলে ফাতনার দিকে তাকিয়ে বসে থাকতেন মহারাজ। মঠে ঢুকে বাঁদিকে একটি ছোট্ট পুকুর ছিল। একদিন মেদিনীপুর থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট মঠে এসেছেন। উদ্দেশ্য ছিল মঠের অধ্যক্ষের কাছে দীক্ষা নেওয়া। মঠের প্রাঙ্গণে ঢুকে তিনি দেখলেন একজন সন্ন্যাসী মাথায় গামছা জড়িয়ে ছিপ ফেলে পুকুরে মাছ ধরছেন। তিনি ভেতরে এসে বাবুরাম মহারাজের কাছে নিজের পরিচয় দিয়ে মনের ইচ্ছের কথা জানালেন। বললেন দীক্ষার ব্যাপারে মঠের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে হবে। বাবুরাম মহারাজ তাকে বসিয়ে রেখে বললেন, অধ্যক্ষ মহারাজ একটু বাদেই আসবেন। ব্রহ্মানন্দ মহারাজ একটু বাদেই আসলেন। ওনাকে দেখেই ডেপুটি চমকে উঠলেন। আরে ইনিই তো পুকুরে মাছ ধরছিলেন। খুব হন্তদন্ত হয়ে তিনি কথা না বলেই চলে গেলেন। বাবুরাম মহারাজ কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন, মেছো সাধুর কাছ থেকে দীক্ষা নেবেন না তিনি। ডেপুটি উল্টো পথে হাঁটা শুরু করলেন। বাবুরাম মহারাজ খুব মনক্ষুন্ন হয়ে ব্রহ্মানন্দজিকে অনুযোগ করতে তিনি বললেন বাবুরাম তার কৃপায় কত এমডি আসবে যাবে এখন আর হয়েছে কি দুদিন বাদেই সেই ডেপুটি আবার এসে হাজির তার চালচলন হাবভাব একদম বদলে গেছে হাতজোড় করে ব্রহ্মানন্দজীর সাথে আর একটিবার দেখা করিয়ে দিতে অনুরোধ করলেন। বাবুরাম মহারাজ অবাক বিশ্বয় বললেন, সে কি মশাই সেদিন উনি ছিপ দিয়ে মাছ ধরছিলেন বলে উনাকে মেছো সাধু বলে শটান চলে গেলেন। আজ আবার দর্শন চাইছেন কেন? ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো গলায় যা বললেন তার অর্থ হলো তিনি তিনদিন ধরে ঘুমোতে পারছেন না। তন্দ্রাইলেই ঠাকুরের মুখ ভেসে উঠছে। ঠাকুর বলছেন, ওরে তুই ওর বাইরের রূপটাই দেখলি? ওর যে আরো একটা রূপ আছে সেটা দেখে আয়। সব শুনে ডেপুটিকে বাবুরাম মহারাজ ওপরে ব্রহ্মানন্দ মহারাজীর কাছে নিয়ে যান। মহারাজী তখন ওপরের বারান্দায় ইজি চেয়ারে বসে স্থির নেত্রে গঙ্গার দিকে তাকিয়ে আছেন। ধ্যানমগ্ন নীরব মৌন সেই দৃষ্টি। ভদ্রলোক বেশ কিছুক্ষণ সেই দৃশ্য দেখলেন। তারপর হাউ হাউ করে কেঁদে মহারাজের পায়ের কাছে পড়ে ক্ষমা ভিক্ষা করলেন। কিছুদিন পরেই তার দীক্ষা হল। ব্রহ্মানন্দজীর কৃপা পেলেন তিনি। গুরুদক্ষিণা হিসেবে অন্যান্য জিনিসের সাথে ছিপ হুইল, ডোর ইত্যাদি দিলেন। সেগুলি সব মঠে ব্রহ্মানন্দজীর মন্দিরে আলমারিতে রাখা আছে। কে বলল ঠাকুর নেই। প্রতিমুহূর্তে তিনি বিরাজমান।
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact